1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চট্টগ্রাম নগরের শ্রীবৃদ্ধি ও দূর্ঘটনা এড়াতে বাতিল হচ্ছে ৮০০গণপরিবহনের রুট পারমিট

  • বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের শ্রীবৃদ্ধি ও দূর্ঘটনা এড়াতে  বাতিল হচ্ছে ৮০০গণপরিবহনের রুট পারমিট

মাহমুদুল হক চৌধুরী চট্টগ্রাম অফিস :

চট্টগ্রাম সড়কে শৃঙ্খলা ফেরাতে ৮০০ গণপরিবহনের রুট পারমিট বাতিল করবে চট্টগ্রাম মেট্রোপলিটন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি)।

এরইমধ্যে জরিপ চালিয়ে আরটিসি’র তিনটি দল যেসব গাড়ির মডেল পরিবর্তন করা হয়েছে, ইঞ্জিন ও চেসিসে ঘষামাজা করাসহ বিভিন্ন অনিয়ম রয়েছে– এ ধরনের প্রায় ৮০০ বাস, মিনিবাস, হিউম্যান হলার ও টেম্পো শনাক্ত করে রুট পারমিট বাতিলের সুপারিশ করেছে।

এসব গণপরিবহনের মধ্যে বাস-মিনিবাস, হিউম্যান হলার ও টেম্পো আটশ’র বেশি। টেম্পো ৫৬১টি, হিউম্যান হলার ৪৫টি এবং বাস-মিনিবাস ২০০টি।

সম্প্রতি আরটিসির সভায় সুপারিশ অনুযায়ী ৫৬১টি হিউম্যান হলার, টেম্পো ও দুই শতাধিক বাস-মিনিবাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। এসব গাড়ির রুট পারমিট বাতিল করা হবে।

পাশাপাশি গাড়ি মালিকদের মধ্যে যারা আবেদন করেছেন, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সমান সংখ্যক গাড়ির রুট পারমিট দেওয়া হবে।

 এছাড়া ছোট গণপরিবহনের রুট পারমিট দেওয়া হবে না।কেউ চাইলে ব্যক্তিগত গাড়ি কিনে রাস্তায় নামাতে পারবেন না।ব্যক্তি পর্যায়ে কেনা বাস-মিনিবাসের রুট পারমিটও অনুমতি পাবে না।

নগর ট্রাফিকের উত্তর জোনের উপ-কমিশনার জয়নাল আবেদিনকে আহ্বায়ক করে আট সদস্যবিশিষ্ট বাস ও মিনিবাস জরিপ কমিটি,

 ট্রাফিকের দক্ষিণ জোনের উপকমিশনার নাসির উদ্দিনকে আহ্বায়ক করে হিউম্যান হলার এবং পশ্চিম জোনের উপকমিশনার (ডিসি) তারেকুল ইসলামকে আহ্বায়ক করে অটোটেম্পো জরিপ কমিটি গঠন করা হয়।

 কমিটিগুলো তাদের প্রতিবেদন আরটিসির চেয়ারম্যান নগর পুলিশ কমিশনারের কাছে জমা দিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ বলেন, চট্টগ্রামে গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বলেন, পরিবহন মালিকরাও চায় সড়কে শৃঙ্খলা ফিরে আসুক। এ জন্য যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলো ইতিবাচক। আমরা এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews