1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন

  • বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সিরিজ বাঁচানোর মিশন

সিরিজে টিকে থাকার লক্ষ্যে আজ (৬ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য বদ্ধপরিকর বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে, অভিষিক্ত জাকের আলী অনিক এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের বীরত্বপূর্ণ ইনিংসের পরও প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩ রানে হারে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলা জাকের। সাহসী ব্যাটিংয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন জাকের। নিজের ইনিংসে ৬ ছক্কা হাঁকান জাকের। যা শুধু অভিষিক্ত ব্যাটার হিসেবেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবেও সর্বোচ্চ।

প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ পায় লঙ্কানরা। তবে সন্ধ্যার শিশিরের কারণে বড় টার্গেট স্পর্শ করার সুযোগ ছিল। কিন্তু টপ-অর্ডারের ব্যর্থতায় ৩০ রানের মাথায় ৩ উইকেট হারায় লাল-সবুজেরা। যা শেষ পর্যন্ত হারের প্রধান কারণ হিসেবে প্রমাণিত হয়েছে। তবে মাহমুদউল্লাহ ও জাকের প্রতিরোধ না গড়লে অনেক আগেই শেষ হয়ে যেত ম্যাচ।

চাপের মধ্যে প্রতিপক্ষকে প্রথম পাল্টা-আক্রমণ করেন প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক অঙ্গনে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রিয়াদ। জাকেরের ব্যাটিং ঝড়ের আগে ৩১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটার। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য ১২ রানের দরকার ছিল। ওই ওভারে জাকিরসহ দুই উইকেট নিয়ে টাইগারদের জয় বঞ্চিত করেন দাসুন শানাকা।

এদিকে হারের পরও এমন পারফরমেন্স সিরিজে সমতা আনতে বাংলাদেশকে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টাইগার দলপতির ভাষ্য, আমরা বোলিংয়ে ভালো শুরু করেছি। কিন্তু পরবর্তীতে আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। মাহমুদউল্লাহ-জাকেরের ইনিংস দুটি দুর্দান্ত ছিল। আশা করি, পরের ম্যাচেও এ ধারা অব্যাহত রাখবে তারা।অন্যদিকে হার থেকেও ইতিবাচক দিকগুলো নেওয়ার সুযোগ দেখছেন দুর্দান্ত ব্যাটিংয়ে ঘরের মাঠের সমর্থকদের মাতিয়ে রাখা জাকের।

তার ভাষ্যমতে, হার সবসময়ই হৃদয়বিদারক। বিপিএল ফাইনালে হারের পর রাতে আমি ঘুমাতে পারিনি। আজ (৪ মার্চ) জিততে পারলে খুব ভালো লাগতো। পরের ম্যাচের জন্য ইতোমধ্যেই পরিকল্পনা করেছি। এই ম্যাচ থেকে আমরা অনেক ইতিবাচক বিষয় নিতে পারবো।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews