1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এমবাপ্পের নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পিএসজি

  • বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

এমবাপ্পের নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পিএসজি

নিজেদের সর্বশেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে গোলশূন্য সমতায় মাঠ ছেড়েছিল পিএসজি। ওই ম্যাচে প্রথমার্ধের পরই এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে দেন কোচ লুইস এনরিকে। তবে স্যুট-বুট পরে ডাগ-আউটে না বসে লাউঞ্জে গিয়ে বসেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এরপর বিষয়টি নিয়ে বেশ জলঘোলাও হয়েছে। তাই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে শুরুর একাদশে ফরাসি তারকা থাকবেন কি না, তা নিয়ে শঙ্কা জেগেছিল।

এবার শুধু একাদশেই থাকলেন না, জয়ের পথটাও আপন মহিমায় রাঙালেন এই ফরোয়ার্ড। এমবাপ্পের জোড়া গোলে জয় নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই।

মঙ্গলবার (৫ মার্চ) স্পেনের রিয়াল এরিনায় রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে স্বাগতিক রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে ফরাসী চ্যাম্পিয়নরা।

এর আগে, প্রথম লেগেও দুই গোল দিয়েছিল ফরাসি জায়ান্টসরা। এর মধ্যে এক গোল করেছিলেন এমবাপ্পে। দুই লেগ মিলিয়ে সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করলো পিএসজি।

ম্যাচজুড়ে আধিপত্য নিয়ে লড়তে থাকে পিএসজি। ম্যাচের ১৫তম মিনিটে পাওয়া কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে লুইস এনরিকের বাহিনী। উসমান ডেম্বেলের বাড়ানো বলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।

বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এমবাপ্পে। ম্যাচের ৮৯তম মিনিটে মাইকেল মেরিনো পিএসজির জাল খুঁজে নিলে হার ব্যবধান কমায় স্বাগতিক রিয়াল সোসিয়েদাদ।

এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে সবশেষ আটবারের মধ্যে তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠল পিএসজি। আগের দু’বারের মধ্যে ২০১৯-২০ আসরে ফাইনাল ও ২০২০-২১ আসরে সেমিফাইনালে খেলেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews