1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খাগড়াছড়ির দীঘিনালায় মাহফিলের মাঠে মিললো ধর্ষণের শিকার,  ১৫ বছর বয়সী এক কিশোরীর লাশ

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির দীঘিনালায় মাহফিলের মাঠে মিললো ধর্ষণের শিকার,  ১৫ বছর বয়সী এক কিশোরীর লাশ

খাগড়াছড়ির দীঘিনালায় ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মার্চ) ভোরে দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউপির রশিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।এ ঘটনায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা রসিকনগর এলাকার মো. কালামের ছেলে মো. ইয়াসিন (১৯), মো. জালাল মিয়ার ছেলে মো. সোহাগ (২০) ও মো. রউফের ছেলে মো. শুক্কর (২৫)।

নিহত সালমা আক্তার (১৫) দীঘিনালা উপজেলার রসিকনগর এলাকার আব্দুস সোবহানের মেয়ে।কিশোরীর বাবা আব্দুস সোবহান বলেন, আমার মেয়ে গ্রামের ৫০০ মিটার দূরে অনুষ্ঠিত মাহফিল শুনতে সোমবার সন্ধ্যা ৭টায় বাড়ি থেকে বেরিয়ে যায়।

রাতে আর বাড়ি ফিরেনি। পরে মাহফিলের মাইকে ঘোষণা শুনে গ্রামের খেলার মাঠে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেছি।

তিনি আরও বলেন, পারিবারিক শত্রুতা থেকে এ ঘটনা ঘটেছে। আটককৃত পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের মামলাও চলছে। তারাই এ ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক।তিনি বলেন, এ বিষয়ে মামলার রুজু চলমান রয়েছে।

ঘটনাটি মধ্যরাতে ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর স্থানীয় তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে।

আমরা ঘটনার মূল রহস্য বের করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে সন্দেহ করছি যে, কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews