1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছাত্রকে গুলি করা সেই মেডিক্যাল শিক্ষক দুই পিস্তল, ১২ চাকু নিয়েই ক্যাম্পাসে আসতেন

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ছাত্রকে গুলি করা সেই মেডিক্যাল শিক্ষক দুই পিস্তল, ১২ চাকু নিয়েই ক্যাম্পাসে আসতেন

মো:দিল,সিরাজগঞ্জ অফিস:

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করার ঘটনায় গ্রেফতার শিক্ষক রায়হান শরীফের কাছে পিস্তল, গুলিসহ আরও অস্ত্র পাওয়া গেছে। তার কাছ থেকে ৭.৫৬ বোরের অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন ও ১২টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র তার কাছে থাকা ব্যাগেই পাওয়া গেছে। তিনি ব্যাগে করে এসব অস্ত্র নিয়েই মেডিক্যাল কলেজে আসতে। তবে তার বাসায় কিছু পাওয়া যায়নি।

মঙ্গলবার (৫ মার্চ) জেলা ডিবির ওসি জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থীর পায়ে গুলি করার ঘটনায় গতকালই রায়হান শরীফকে আটক করা হয়। পরে গুলিবিদ্ধ শিক্ষার্থী তমালের বাবা আবদুল্লাহ আল আমিনের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারের পর তার মোবাইল ফোন ঘেঁটে ইন্টারনেট থেকে ডাউনলোড করা অত্যাধুনিক বিদেশি পিস্তলের অনেক ছবি পাওয়া গেছে। তার কাছে আরও অস্ত্র আছে কি না খোঁজ নিতে গতকাল রাতেই তাকে নিয়ে তার বিএ কলেজ রোডের প্রফেসর গার্ডেন নামের বাসায় অভিযান চালানো হয়। তবে বাসায় নতুন কোনও অস্ত্র পাওয়া যায়নি।’

ডিবির ওসি আরও বলেন, ‘শিক্ষক রায়হান শরীফ ইন্টারনেটে বিদেশি পিস্তলের ছবি দেখলেই ডাউনলোড করে রাখতেন এবং বিদেশি অস্ত্র কেনার দিকে ঝুঁকে পড়েছিলেন।

অস্ত্রের প্রতি তার বিশেষ আকর্ষণ থেকেই এই অস্ত্রগুলো কিনেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, শিক্ষক ডা. রায়হান শরীফের কাছ থেকে উদ্ধার করা অত্যাধুনিক দুটি বিদেশি পিস্তলই অবৈধ ছিল। অবৈধ অস্ত্র রাখায় ডিবির এসআই আবদুল ওয়াদুদ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেছেন।

জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রগুলো তার ব্যাগে ছিল। শিক্ষক রায়হান শরীফ তার ব্যাগে করে অস্ত্রগুলো নিয়ে নিয়মিত মেডিক্যালে কলেজে যাতায়াত করতেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews