1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাবার সঙ্গে বেড়াতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

বাবার সঙ্গে বেড়াতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নাটোরের সিংড়ায় বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় তৃষা রাণী নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলচালক তৃষার বাবাও আহত হয়।

সোমবার (৪ মার্চ) নাটোর-বগুড়া মহাসড়কের নিংগুইন বালুভড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা রাণী বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকার তাপস কুমারের মেয়ে এবং সে অষ্টম শ্রেণির ছাত্রী। তৃষা বাবার সঙ্গে মোটরসাইকেলে করে বেড়াতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর-বগুড়া মহাসড়কে সম্প্রসারিত কাজ চলমান থাকার কারণে খানাখন্দের সৃষ্টি হয়েছে। তৃষা রাণী তার বাবার সঙ্গে সিংড়া থেকে বেড়ানো শেষে মোটারসাইকেলে বাগাতিপাড়ায় যাওয়ার পথে সিংড়া পৌরসভার নিংগুইন বালুভড়া এলাকায় ঝাঁকুনিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এ সময় বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃষার।

এ সময় মোটরসাইকেলচালক বাবা তাপস আহত এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহত মোটরসাইকেলচালক তাপস কুমারকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews