1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যানজট কমাতে রাস্তায় পে-পার্কিং চালু করতে যাচ্ছে চসিক

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

যানজট কমাতে রাস্তায় পে-পার্কিং চালু করতে যাচ্ছে চসিক

চট্টগ্রাম নগরীতে যানজট কমাতে শহরের রাস্তায় পে-পার্কিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। এ ব্যবস্থায় টাকার বিনিময়ে সড়কের পাশে গাড়ি পার্কিং করতে দেওয়া হবে চালকদের। এতে বন্দর নগরীর যানজট কিছুটা হলেও কমবে বলে আশা চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও সংশ্লিষ্টদের।

রোববার (৩ মার্চ) চসিক সম্মেলন কক্ষে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে এই পে-পার্কিং চালুর জন্য সমঝোতা চুক্তিতে সই করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও বি-ট্র্যাক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম তানভীর সিদ্দিকী।

চসিক জানায়, আগামী ৭ মার্চ থেকে নগরীর নির্ধারিত স্থানে পে-পার্কিং চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শুরু করবে বি-ট্র্যাক সলিউশন। মে মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই পে-পার্কিং চালু করতে পারবে বলে আশা করছে তারা।

যানজট কমাতে নগরীর প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় পে-পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে মন্তব্য করে মেয়র রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে নগরীতে যে যানজট লেগে আছে, তা নিরসনের জন্য চসিক ও সিএমপি ট্রাফিক বিভাগকে সঙ্গে নিয়ে বিভিন্ন

স্থান পরিদর্শন করে আপাতত আগ্রাবাদ এলাকায় পে-পার্কিংয়ের পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য বি-ট্র্যাক সলিউশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ চুক্তি সফলতার সঙ্গে বাস্তবায়িত হলে পরবর্তীতে আরও পে-পার্কিং প্রকল্প গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, নগরের নিউ মার্কেট এলাকায় ফুটপাতগুলো অবৈধ দখল মুক্ত করে সেখানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। নগরবাসী যেন ফুটপাতে অবাধে ও নিরাপদভাবে চলতে পারে সেজন্য কঠোর নজরদারি আছে চসিকের।

সমঝোতা চুক্তি স্বাক্ষরকালে চসিক মেয়র ও প্রধান নির্বাহী ছাড়া আরও উপস্থিত ছিলেন চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সচিব মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমী এবং প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

আনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews