1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন ভারতীয় ব্যাটার

  • সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন ভারতীয় ব্যাটার

ক্রিকেটে ব্যাটারদের আধিপত্য দিন দিন বাড়ছে। তবে এক ওভারের সবকটা বলে ছক্কা হাঁকানো সহজ কথা নয়। এবার সেই কাজটাই করে দেখিয়েছেন অভিজিৎ প্রবীণ। ভারতের পঞ্চম ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি।

তিরুঅনন্তপুরমে অনূর্ধ্ব-২২ ক্রিকেট টুর্নামেন্টে এমন কীর্তি গড়লেন অভিজিৎ। লেগ স্পিনার জো ফ্রান্সিসকে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান তিনি। ম্যাচের ২১তম ওভারে এই ঘটনা ঘটে। তখন ৬৯ রান নিয়ে ব্যাট করছিলেন অভিজিৎ।

সেই ওভারের প্রথম দুইটি বল লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকান অভিজিৎ। তৃতীয় বলটি ডিপ মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া করেন তিনি। চতুর্থ বলটি মারেন মিড উইকেট এলাকায়।

ওভারের শেষ দু’টি ছক্কা হাঁকান লং অন বাউন্ডারির দিকে। ওভারের সব থেকে লম্বা ছক্কাটি ছিল ১০৫ মিটার।

শেষ পর্যন্ত ১০টি ছক্কা ও দুইটি চারে ৫২ বলে ১০৬ রানের ইনিংস খেলেন অভিজিৎ। তার দলও ম্যাচ জিতেছে ১০৬ রানের ব্যবধানে। তার আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে রবি শাস্ত্রী, যুবরাজ সিং, ঋতুরাজ গায়কোয়াড় ও ভামশি কৃষ্ণা এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর স্বাদ পেয়েছেন।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews