1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ‘আরসা সন্ত্রাসী’ গ্রেপ্তার

  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ‘আরসা সন্ত্রাসী’ গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার এক সদস্যকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা।

রবিবার (৩ মার্চ) ভোর ৪ টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৪ এপিবিএন-এর সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সৈয়দ হোসেন উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পের এ-ব্লকের সাবের আহমদের ছেলে।

পুলিশ সুপার জুয়েল বলেন, রবিবার ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লক এবং ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী পাহাড়ের নুর আলমের টং দোকানের সামনে গোপনে পুলিশের একটি দল অভিযান চালায়।

ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন সন্দেহজনক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে একজনকে আটক করা হয়। তবে অন্যজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে দেশিয় তৈরি একটি বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘আটক ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য। অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পলাতক আসামিরাসহ সশস্ত্র অবস্থান নিয়েছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews