1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইজিবাইকে কোটি টাকার উপরে স্বর্ণ নিয়ে আটক নারী চোরাকারবারি ও জব্দ হওয়া স্বর্ণের বার

  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

 কোটি টাকার স্বর্ণের বার সহ নারী চোরাকারবারি আটক 

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে ইজিবাইকে চড়ে কোটি টাকার স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন এক চোরাকারবারি নারী । পথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) হাতে ধরা পড়েন তিনি। রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনার সীমান্তবর্তী ছয়ঘড়িয়া গ্রাম থেকে আটক  তাকে করা হয়। 

এ সময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি ৩২০ গ্রাম (১১৩.১৬ ভরি) ওজনের ১১টি স্বর্ণের বার পাওয়া যায়। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

আটক ওই নারীর নাম তাছলিমা খাতুন। সে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কামারপাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে।

রোববার দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, দর্শনা থানার অন্তর্গত ছয়ঘড়িয়া গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন সুলতানপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে ছয়ঘড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। 

বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকযোগে কয়েকজন যাত্রী ছয়ঘড়িয়া গ্রামের মধ্য দিয়ে সীমান্ত অভিমুখে যাওয়ার পথে বিজিবি সদস্যরা ইজিবাইক তল্লাশি করেন।

তল্লাশি কার্যক্রম চলাকালে ইজিবাইকে অবস্থানরত তাছলিমা খাতুন নামের এক নারীকে সন্দেহজনক আচরণ লক্ষ করেন।

পরে ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার শরীরের কোমরের  লুকানো অবস্থায় এক কেজি ৩২০ গ্রাম (১১৩.১৬ ভরি) ওজনের ১১টি স্বর্ণের বার পাওয়া যায়।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আটক নারী  দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews