1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মিয়ানমারে বিপুল পরিমাণ খাদ্যপণ্য পাচারের চেষ্টা,আটক-৬

  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

মিয়ানমারে বিপুল পরিমাণ খাদ্যপণ্য পাচারের চেষ্টা,আটক-৬

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদ ও নদের পাশের একটি এলাকায় পাচারকারীদের কাছ থেকে খাদ্যপণ্য জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড বাহিনী জানিয়েছে, এসব পণ্য মিয়ানমারের পাচারের চেষ্টা ছিল কারবারিদের। খবর পেয়ে দুটি জায়গায় অভিযান চালিয়ে ছয়জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) বিকালে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৈয়ব, সলিম, জসিম উদ্দিন, মজিবুল্লাহ, রিদওয়ান ও বড়ইতলী এলাকার শফিউল্লাহ।

কোস্টগার্ড জানায়, শাহপরীর দ্বীপ হয়ে কিছু খাদ্যপণ্য ও জ্বালানি তেল ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার হবে– এমন তথ্য পেয়ে ভোরের দিকে কোস্টগার্ড অভিযান চালায়।

এ সময় নাফ নদের মোহনায় একটি নৌকার গতিবিধি সন্দেহ হলে ধাওয়া দিয়ে সেটি তল্লাশি করা হয়। তখন নৌকাটিতে ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি, ৩ বস্তা বিস্কুট ও অন্তত ৩৭ লিটার ডিজেল পাওয়া যায়। এ সময় নাফ নদ সংলগ্ন বড়ইতলী এলাকায় দুটি ডিঙি নৌকায় তল্লাশি চালায় কোস্টগার্ড।

সেখানে পাচারের জন্য রাখা ৪ বস্তা ডাল, ৪ বস্তা চিনি, ৭ বস্তা ময়দা, ১২০ লিটার অকটেন, ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট, ৪ প্যাকেট চানাচুর, ৩প্যাকেট সুজি, ১০ প্যাকেট হুইল সাবান, এক প্যাকেট নুডুলস, দুই প্যাকেট আটা, এক কেজি মরিচের গুঁড়া, এক কেজি চিনি, চার কেজি ডাল, পাঁচ লিটার পাম ওয়েল ও দুটি স্টারশিপ দুধ জব্দ করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা তাহসিন রহমান জানান, জব্দ করা মালামাল টেকনাফ কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। আটক চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews