1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেইলি রোডে আগুন ,নামাজে জানাজায় শোকাহত মানুষের ঢল

  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

বেইলি রোডে আগুন
নামাজে জানাজায় শোকাহত মানুষের ঢল

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন কাস্টমস কর্মকর্তা শাহজালাল,তার স্ত্রী ও ফুটফুটে মেয়ে জামিরা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

ঢাকার বেইলি রোডে আগুনে পুড়ে স্ত্রী-সন্তানসহ মারা যান কাস্টমস কর্মকর্তা শাহজালাল উদ্দিন। তিনদিনের ছুটিতে সপরিবারে খাগড়াছড়িতে বেড়াতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সেখানে আর যাওয়া হয়নি। বেইলি রোডের আগুনে লাশ হয়ে ফিরে গেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা এলাকায় নিজ গ্রামে। সেখানে চির শায়িত করা হয়েছে শাহ জালাল উদ্দিন, স্ত্রী মেহেরুন নিসা ও চার বছরের কন্যা ফাইরুজ কাশেম জামিরাকে।

রবিবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে মরিচ্যা মুক্তিযোদ্ধা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়। সেখানে শোকার্ত মানুষের ঢল নামে।

শাহজালাল উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে। ৩৭ বছর বয়সি শাহজালাল ছাড়া নিহতরা হলেন- তার স্ত্রী মেহেরুন নেসা হেলালী এবং তাদের চার বছর বয়সি মেয়ে ফাইরুজ কাশেম জামিরা

জানাজা পূর্বে তাদের আলোকিত জীবন নিয়ে স্মৃতিচারণ করেন শাহ জালালের বাবা আবুল কাশেম, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, উখিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েসসহ স্থানীয় আওয়ামী ও পরিবারের সদস্যরা।

বেইলি রোডের আগুনে নিহত শাহজালাল উদ্দিন, স্ত্রী মেহেরুন নিসা ও মেয়ে ফাইরুজের নামাজে জানাজায় অংশ নেয় শত শত গ্রামবাসী। রবিবার সকালে মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে।

এর আগে সকাল থেকে দূর-দূরান্ত থেকে তাদের এক নজরে দেখতে ছুটে আসেন হাজারও মানুষ। লাশবাহী অ্যাম্বুলেন্স ঘিরে চলে স্বজনদের আহাজারি।

শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শাহজালালের স্ত্রী মেহেরুন নিসার গ্রামের বাড়ি রামুর ফতেখাঁরকুল ইউনিয়নে পৌঁছায় তাদের লাশবাহী অ্যাম্বুলেন্স।

তাদের মরদেহ কক্সবাজার পৌঁছার পর সেখানে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়। ওই রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় শাহজালালের গ্রামের বাড়ি উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ে।

কাস্টমস ইন্সপেক্টর শাহ জালাল উদ্দিন নারায়ণগঞ্জ জেলার পানগাঁও কাস্টমস অফিসে কর্মরত ছিলেন। টানা তিনদিনের ছুটি পাওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে স্ত্রী-সন্তানকে নিয়ে খাগড়াছড়ি ভ্রমণের কথা ছিল তার। কিন্তু বেইলি রোডের অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে গিয়ে তিনজনের মরদেহ শনাক্ত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews