1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য গ্রেফতার

  • শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টিটেররিজম ইউনিট (এটিইউ)। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর গোপন সংবাদের ভিত্তিতে এটিইউর একটি দল শনিবার (২ মার্চ) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সাতগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল জানান, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর রাতে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার সাতগ্রাম ইউপির ৯ নং ওয়ার্ডের পাঁচরুখী (ভুঁইয়াপাড়া) এলাকায় অভিযান চালায় এটিইউর একটি দল। সেখান থেকে বি এম বাহাউদ্দিন আহম্মেদ ওরফে চমককে (২৮) গ্রেফতার করা হয়। তার বাড়ি নড়াইল জেলার সদর থানার আলাদাৎপুর গ্রামে। বাবার নাম বি এম আলাউদ্দিন আহম্মেদ।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী এটিইউর সদস্যরা একই দিন দুপুর আড়াইটার দিকে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভূলতা ইউপির ৬ নং ওয়ার্ডের দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে মো. আলী আকবর ওরফে জনি (২৭) ও ঢাকার আশুলিয়া থানার ৪ নং ইয়ারপুর ইউপির জিরাবো এলাকা থেকে মো. আশরাফ আলীকে (২৮) গ্রেফতার করে।

তাদের কাছ থেকে মোবাইল ফোন, একটি ট্যাব, একটি বাটন মোবাইল ফোন এবং বিপুল সংখ্যক বই জব্দ করা হয়েছে।আসামিরা দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট প্রচার-প্রচারণাসহ দেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ‘আনসার আল ইসলামের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তারা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews