1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গার বড় বাজারে ৭ প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

  • শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার বড় বাজারে ৭ প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গায় মূল্য-তালিকা, ভাউচার না থাকাসহ বিভিন্ন ত্রুটির কারনে  ৭ প্রতিষ্ঠানের ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (১ মার্চ) বেলা ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ শহরের বড় বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

তিনি বলেন, ভোজ্য তেলের নতুন মূল্য কার্যকর ও পবিত্র মাহে রমজানের আগে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পেঁয়াজ, সবজি, মুদি দোকানে অভিযান পরিচালনা করা  হয়। 

এসময় মেসার্স সুমন স্টোরে তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক শ্রী সাধন সাধুখাকে পাঁচ হাজার,

মেসার্স অন্তর স্টোরের মালিক মো. অন্তর হোসেনকে তিন হাজার, মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদ মুন্সিকে পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর রং মেশানো খোলা চিপস বিক্রির অপরাধে ৪ হাজার, 

মেসার্স সুকুমার স্টোরের মালিক শুভন কুমারকে তিন হাজার, মেসার্স মানিক স্টোরের মালিক মো. তিজারত মন্ডলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। সজল আহম্মেদ আরও বলেন, পরে কাঁচামালের খুচরা বাজার তদারকি করা হয়।

 এসময় মেসার্স জামান ভান্ডারের মালিক মো. রবিউল ইসলামকে পণ্যের কেনার ভাউচার না রাখা ও খুচরা মূল্য-তালিকা প্রদর্শন না করার অপরাধে এক হাজার টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ভান্ডার পেঁয়াজের আড়তে ভাউচার সংরক্ষণ না করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে ব্যবসায়ীদের সতর্ক করে ন্যায্যমূল্যে পণ্য কেনা-বেচার ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়।

আর তেলের নতুন মূল্য কার্যকর করতে সবাইকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews