লালমনিরহাট জেলার আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মাহবুব আলম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
১ মার্চ রাতে মহিষখোচা ইউনিয়নের বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আদিতমারী থানার এসআই আমিনুল ইসলাম তাকে ফেনসিডিলসহ আটক করে।
আটক মাহবুব আলম দক্ষিণ বালাপাড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
আদিতমারী থানার ওসি মাহমুদ-উন নবী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে মামলা দেয়া হয়েছে।আগামীকাল কোর্টে মাঠানো হবে।





Leave a Reply