1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ার ক্যাম্প থেকে ভাসানচর গেলো ১২৫০ রোহিঙ্গা

  • শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

উখিয়ার ক্যাম্প থেকে ভাসানচর গেলো ১২৫০ রোহিঙ্গা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বেচ্ছায় ১২৫০ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচর গেলো।তার মধ্যে ভাসানচর থেকে বেড়াতে আসা ১০৯ জন রয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উখিয়া কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্যে তাদেরকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম রওনা দেয়।

এর আগে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে উখিয়া কলেজে নিয়ে আসা হয়। সেখানে তাদের রাতের খাবার খাওয়ানোর পর স্বাস্থ্য পরীক্ষা করে গাড়িতে উঠানো হয়।

রোহিঙ্গাদের বহন করার জন্য ছিল ২৫টি বাস। এছাড়া মালামাল বহনের জন্য ৮টি কাভার্ডভ‍্যান। এছাড়াও ছিল ১টি অ্যাম্বুলেন্স।শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে নোয়াখালীর ভাসানচরে উদ্দেশ্যে রওনা দেয় তারা। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ২৪তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ মাঠে নিয়ে আসা হয়।তার মধ্যে নতুন ছিল ১১৪১ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ১০৯ জন।

সব মিলিয়ে ১ হাজার ২৫০ জন রোহিঙ্গাকে নোয়াখালী ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, চট্টগ্রামে পৌঁছানোর পর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে তুলে তাদের ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews