চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোফাজ্জল ইসলাম (৫২) নামে এক ভ্যান চালকের আগুনে পুড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত তোফাজ্জুল ইসলাম হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকবহরম এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
আজ শুক্রবার (০১ মার্চ) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার রামচন্দ্রপুরহাট-বহরম পদ্মা নদীর বাঁধ এলাকার একটি সরিষা খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ভাই সেরাজুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তার ভাই তোফাজ্জল ইসলাম জরুরি কাজ আছে বলে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। কিন্তু রাতে সে আর ফিরে আসেনি।
এদিকে আজ শুক্রবার সকাল ১০টার দিকে রামচন্দ্রপুরহাট বহরম পদ্মা নদীর ঐ এলাকায় আগুনে পুড়া মরদেহট দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে মৃতের ভাই গিয়ে সনাক্ত করে মরদেহটি তার বড় ভাই তোফাজ্জুল ইসলামের।
পরে পুলিশকে খবর দেয়া হলে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি যে পরিকল্পিত হত্যাকান্ড তা নিশ্চিত হওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা তাকে মেরে মাঠের ভেতর মাড়াই করা সরিষার স্তুপের ভেতরে রেখে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিনে ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে।
এদিকে নিহতদের ছেলে হযরত জানান, তার পিতা আগে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করলেও বর্তমানে বয়সজনিত কারণে তিনি ভ্যানে করে কাঠালের পাতা ও ঘাস বিক্রি করতেন।
Leave a Reply