1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

  • বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গায় কাগজ পত্রে ত্রুটি থাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় অভিযানের খবরে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় প্রতিষ্ঠান কতৃপক্ষ।

অভিযানে প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, অদক্ষ ল্যাব টেকনিশিয়ান এবং ক্লিনিকের অপারেশন থিয়েটারের ফ্রিজে জীবনরক্ষাকারী (অজ্ঞানের) ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করার সময় গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ টেস্ট কীট, অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ ও টেকনোলজিস্টের সার্টিফিকেট না থাকায় ৩০ হাজার টাকা ও মদিনা ক্লিনিকের অপারেশন থিয়েটারে জীবনরক্ষাকারী ৪০ অ্যাম্পুল সাক্সা ইনজেকশন মেয়াদোত্তীর্ণ হওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে আনারুল ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন প্যাথলজি ও চুয়াডাঙ্গা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে কতৃপক্ষ সরে যায়।অভিযান পরিচালনা কারিরা বলেন, যারা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে তাদের বিরুদ্ধে পরে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন-চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুকসহ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews