ভোলার লালমোহনে এক কেজি গাঁজাসহ মোঃ শরীফ (৩৩) নামে এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
(২৮ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে উপজেলার পৌরসভা ৮ নং ওয়ার্ডের লালমোহন টু নাজিরপুর রোডের মুন্সি বাড়ির দরজার পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
মোঃ শরিফ লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আবু খলিফার ছেলে।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এস.আই শক্তি পদ মৃধা,
এস.আই আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভা ৮ নং ওয়ার্ডের লালমোহন টু নাজিরপুর রোডের মুন্সি বাড়ির দরজার পাকা রাস্তার উপর থেকে তার সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ এস.এম মাহবুব উল রহমান জানান, আটক শরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply