1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হেলিকপ্টার পাচ্ছে পুলিশ

  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

হেলিকপ্টার পাচ্ছে পুলিশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনীকে দুটি হেলিকপ্টার দেওয়া হবে। জনগণের জানমাল রক্ষায় প্রত্যন্ত অঞ্চলে পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়। তারা যেন দ্রুত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারে সেজন্য দুটি হেলিকপ্টার দেওয়া হবে। এ ছাড়া পুলিশের বার্ষিক প্যারেডের জন্য ঢাকার আশপাশে বড় পরিসরের মাঠ পেতে পারে এই বাহিনী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন প্রধানমন্ত্রী। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে কল্যাণ প্যারেডের বৈঠকে অংশ নেন তিনি।

বৈঠকে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশপাশে ভবন নির্মাণ হওয়ায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠ ছোট হয়ে গেছে। বার্ষিক প্যারেডের জন্য আরও বড় মাঠ দরকার। সে জন্য তিনি ঢাকার আশপাশে বড় পরিসরে জায়গা দেখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। যাতে এই জায়গায় স্বাচ্ছন্দ্যে পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হতে পারে।

পুলিশ বাহিনীকে আরও দক্ষ ও যুগোপযোগী স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এবার হবে স্মার্ট পুলিশ। আমাদের পুলিশ বাহিনীও হবে স্মার্ট বাহিনী।

১৫ বছর আগের বাংলাদেশের তুলনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, এগিয়ে যাওয়া বাংলাদেশ।তিনি বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ২০২৬ সাল থেকে উন্নয়নশীল বাংলাদেশের যাত্রা শুরু হবে। এই যাত্রাকে নিয়ে যেতে হবে ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে।

সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ৪০০ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে অসমসাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৩৫ পুলিশ সদস্য পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ৬০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পেয়েছেন ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ এবং ২১০ জন পেয়েছেন ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’।

অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews