1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড

কুমিল্লার তিতাসে নবী হোসেন (৬৪) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার দায়ে তার ভাতিজা আবদুল আউয়ালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন রায় দেন।আবদুল আউয়াল তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কৈয়ারপাড় গ্রামের আবদুর রবের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি একটি মামলায় আবদুল আউয়ালকে তিতাস থানা পুলিশ গ্রেপ্তার করে। এতে আবদুল আউয়াল সন্দেহ করেন যে তার চাচা নবী হোসেনই তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। এর মধ্যে তিনি জামিনে বের হন।

একই বছরের ২৪ মে নবী হোসেন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই সন্দেহের বশে আবদুল আউয়াল ধারালো অস্ত্র দিয়ে নবী হোসেনের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। এ অবস্থায় স্থানীয়রা নবী হোসেনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিনই নবী হোসেনের ছেলে রাসেল বাদী হয়ে আবদুল আউয়াল ও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে তিতাস থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ২০২০ সালের ১৫ জুলাই আবদুল আউয়ালের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আবদুল আউয়ালকে মৃত্যুদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মো. মজিবুর রহমান বাহার গণমাধ্যমকে বলেন, আশা করছি, হাইকোর্ট এ রায় বহাল রেখে শিগগিরই তা কার্যকর করবেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews