1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই নিহত

  • মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

উখিয়ায় চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই নিহত

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই নিহত হয়েছে। পুলিশের ধারণা, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন,জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেঁতুলতলা এলাকার আবুল কাশেমের ছেলে ছৈয়দ করিম (৪৬)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ছৈয়দ করিমকে তেঁতুলতলা নামক স্থানে চাচাতো ভাই ছালামত উল্লাহ ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।  ঘটনার পর ছালামত উল্লাহ পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে আটকের পর হত্যার আসল কারণ জানা যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews