থানা পুলিশ সূত্রে জানা যায়, (২৫ ফেব্রয়ারী) পুলিশ সুপার লালমনিরহাট এঁর দিক নির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উন-নবী এর নের্তৃত্বে এসআই মোঃ রেজাউল আলম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে আদিতমারী থানাধীন ১নং দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাশানকুড়া জামে মসজিদের সামনে রাস্তার উপর হতে ৩৯ বোতল মাদকদ্রব্য
ফেন্সিডিলসহ মোঃ এনামুল হক (২২), পিতা- মোঃ মমিন মিয়া, সাং- দুর্গাপুর বানিয়াটারী, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটকে আটক করেন।
এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি কালো রঙ্গের পলেস্টারের কাপড়ের বিশেষ কায়দায় ১৭ পকেট বিশিষ্ট একটি কটি এবং একটি পুরাতন আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য ফেনসিডিল নিজ হেফাজতে রাখায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নম্বর ২৪(০২)২০২৪, গ্রেফতারকৃত ব্যাক্তিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্র জানিয়েছে।





Leave a Reply