1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ার উপকূলে ৫৬৬ ডিম দিয়ে সাগরে ফিরে গেছে ৫টি মা কচ্ছপ

  • সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

উখিয়ার উপকূলে ৫৬৬ ডিম দিয়ে সাগরে ফিরে গেছে ৫টি মা কচ্ছপ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজার সমুদ্রসৈকতে একের পর এক মা কচ্ছপের মৃত্যুর মিছিলের মধ্যে সুখবর দিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি)। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার অন্তত পাঁচটি মা কাছিম উখিয়ার উপকূলে ডিম পেড়ে সমুদ্রে ফিরে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তরিকুল ইসলামের দেওয়া তথ্যমতে, ভোরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া সৈকতের রেজুখাল মোহনার বালিয়াড়িতে একটি অলিভ রিডলি মা কাছিম ১০১টি ডিম পেড়ে সমুদ্রে ফিরে যেতে সক্ষম হয়েছে।

এ ছাড়া শামলাপুর দুটি কাছিম থেকে ২৪০টি, মাথাভাঙ্গা একটি কাছিম থেকে ১১৫টি, উত্তর শীলখালী একটি কাছিম থেকে ১১০টিসহ মোট পাঁচটি কাছিম থেকে ৫৬৬টি ডিম সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও জানান, এখন মা কচ্ছপের প্রজনন মৌসুম। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মা কচ্ছপ উপকূলে এসে ডিম দেয়। কোডেক-ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্টের অধীনে এসব ডিম সংগ্রহ, বাচ্চা ফুটানো এবং সাগরে ছেড়ে দেওয়ার কাজটি করা হয়ে থাকে। একই দিনে পাঁচটি কচ্ছপের ৫৬৬টি ডিম সংগ্রহ নিশ্চয় বড় সুখবর।

কক্সবাজার সমুদ্রসৈকতে জানুয়ারি থেকে এ পর্যন্ত ভেসে এসেছে ১০৩টি মৃত মা কচ্ছপ। এর মধ্যে ১১ দিনে পাওয়া গেছে ৫৯টি মৃত মা কচ্ছপ। যার মধ্যে ৭ শতাধিক ডিমও সংগ্রহ করা গেছে।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, প্রতিটি কচ্ছপই জালের সুতোয় পেছানো এবং আঘাতপ্রাপ্ত ছিল।

উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেওয়া জাল, রশিতে পেছিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এসব কচ্ছপের মৃত্যু হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews