1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রেমিকের সঙ্গে মদ্যপানে তরুণীর মৃত্যু, অতঃপর

  • সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

প্রেমিকের সঙ্গে মদ্যপানে তরুণীর মৃত্যু, অতঃপর

রাজধানীর হাজারীবাগে প্রেমিক ও তার বন্ধুর সঙ্গে মদ্যপানে রুবি আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে হাজারীবাগের কালুনগর পানির পাম্প এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রুবি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মধুপুর এলাকায়। বর্তমানে তিনি ধানমন্ডির এক বাসায় ভাড়া থাকতেন।

হাসপাতালে নিয়ে আসা রুবির প্রেমিক মো. রিফাত বলেন, আমার আর রুবির চার মাসের সম্পর্ক। রোববার (২৫ ফেব্রুয়ারি) ঘোরাফেরা শেষে গভীর রাতে আমার বন্ধু আরমানের হাজারীবাগের কালিনগরের বাসায় নিয়ে যাই। রাতে মদ খাওয়ার পর হঠাৎ রুবি অচেতন হয়ে পড়ে। পরে সোমবার সকালের দিকে তাকে ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরমান বলেন, ‘গতরাতেই রুবি ও রিফাত আমার বাসায় আসে। রাতে মদ খেয়ে রুবি অচেতন হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় আমি, রিফাত ও শাওন মিলে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানায় রুবি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ধারণা অতিরিক্ত মদ্যপানে ওই নারীর মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় আরমান, রিফাত ও শাওন নামে তিনজনকে পুলিশ ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে তাদের হাজারীবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews