ভারতের কলিকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শনিবার (২৪ ফেব্রুয়ারী) ‘ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব-২০২৪’ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেখা গোস্বামী, সাবেক সফল মন্ত্রী, নারী সুরক্ষা মন্ত্রণালয়, পশ্চিমবঙ্গ সরকার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. বিশ্বজিৎ নন্দী, সাবেক মন্ত্রী, মেঘালয়, ভারত। পরিমল মালাকার, এক্স মেরিন, মিনিস্টার, কেন্দ্রীয় সরকার। শৈলেন্দ্র ভারতী, ভজন সম্রাট. বোম্বে, ভারত। স্নেহাশীষ সূর, প্রেসিডেন্ট, কলকাতা প্রেস ক্লাব। জয়দীপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, অমলেন্দু চৌধুরী, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়া। ভারতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জোজো প্রমূখ।
সবশেষে অতিথিরা বাংলাদেশের পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ী সহ কয়েকজনকে মহাত্মা গান্ধী সন্মাননা এওয়ার্ড তুলে দেন। এওয়ার্ড প্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম অপু, বাংলাদেশ টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ, ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক এমপি, এফ এম মমতাজ উদ্দিন ম্যানেজিং ডিরেক্টর রিম গ্রুপ, এম এ আবু বাশার আবু ব্যবস্থাপনা পরিচালক ভাষার গ্রুপ, এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক, শামসুন্নাহার টেক্সটাইল এর ব্যবস্থাপনা পরিচালক আল ফারুক সরকার।
উল্লেখ্য, সাহসী সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড’ পেয়েছেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম অপু। মহাত্মা গান্ধী সন্মাননা এওয়ার্ড এ ভূষিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিক ফয়সাল আজম অপু ভিসা জটিলতায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি মহাত্মা গান্ধী সন্মাননা এওয়ার্ড গ্রহণ করেন।

Leave a Reply