1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অসংখ্য মানুষের অশ্রু বন্যায় চিরনিদ্রায় শায়িত হলেন উপজেলা চেয়ারম্যান বাবুল

  • রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

অসংখ্য মানুষের  অশ্রু  বন্যায় চিরনিদ্রায় শায়িত হলেন উপজেলা চেয়ারম্যান বাবুল

মাহমুদুল হক চৌধুরী চট্টগ্রাম অফিস :

লোহাগাড়ার মাটি ও মানুষের পরম বন্ধু ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। তিনি ১৯৬২ সালের ২ মে উপজেলা সদর ইউনিয়ন লোহাগাড়ার দরবেশ হাট সংলগ্ন সওদাগর পাড়ার এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আশরাফ মিয়া সওদাগর। 

শৈশবকাল পেরিয়ে যৌবনকালে উপনীত হলে তিনি ব্যবসা-বাণিজ্যের সহিত জড়িত হন। পরে ইউপি নির্বাচনে অংশ গ্রহণ করে মেম্বার পদে নির্বাচিত হন। এরপর জনপ্রিয়তায় তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। পরে দূর্দান্ত সাহস ও সততার কারণে তিনি বর্তমানসহ দু’বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

ভাগ্যের নির্মম পরিহাস তাঁর কর্মময় জীবনের সোনালী অধ্যায় নেমে এসে কিডনী রোগের কালো থাবা। রোগ-শোক যন্ত্রনায় কাতর হয়ে অবশেষে তিনি দেশে চিকিৎসা গ্রহণের পর ভরতের একটি হাসপাতালে উন্নত চিকিৎসা করাতে যান। ওখানে চিকিৎসা গ্রহণের পর অবশেষে তাঁর একটি কিডনী প্রতিস্থাপন করা হয়। 

কিছুদিন পর তিনি দেশে ফিরে এসে তাঁর দাপ্তরিক কর্ম-কান্ড চালাতে থাকেন। এর মধ্যে রোগ-যন্ত্রণায় তিনি কাতর হলে পূর্ণরায় চিকিৎসকের শরণাপন্ন  হন। প্রথমে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। অবস্থার পরিবর্তন না হওয়ায় পরবর্তীতে চিকিৎসা গ্রহণের জন্য ভারতে যান। ওইখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসা জন্য চলতি মাসের প্রথমার্ধে মালয়েশিয়ায় গিয়ে একটি হাসপাতালে ভর্তি হন।

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৩ ফেব্রুয়ারি  সকাল আনুমাণিক সাড়ে ৯ টায় মৃত্যুবরণ করেন। তাঁর মরদেহ ওইখান থেকে ঢাকা হয়ে ২৫ ফেব্রুয়ারী নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এইদিন বিকেল ৪ টায় নামাজে জানাযার সময় ধার্য্য ছিল। কিন্তু বাদ যোহর থেকে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়সহ দূর-দূরান্তের অসংখ্য শোকাহত জনতার ভীড় জমতে থাকে। 

মনে হয়েছিল ওই সময় শোকাহত জনতার অশ্রু বন্যায়  পুরো স্থানটি প্লাবিত হয়ে যাচ্ছিল। তাঁর নামাজে জানাযায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি। এছাড়া হাজার হাজার  সাধারণ জনগণ বাদে ও লোহাগাড়া -সাতকানিয়া উপজেলার  অসংখ্য রাজনীতিক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

নামাজে জানাযায় ইমামতি করেন লোহাগাড়া ইসলামিয়া কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক ওসমানী। জানাজা শেষে বাবা কবরের পাশে মরহুমের লাশ দাফন সম্পান্ন করা হয়।মৃত্যু কালে স্ত্রী সন্তান সহ রেখ গেছেন অসংখ্য গুনাগ্রহী।

চেয়ারম্যান এর অকাল মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা ও  শোক  বিবৃতি জানিয়েছে স্হানীয় সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews