1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্ত্রীর ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কৃষকের

  • রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

স্ত্রীর  ওষুধ কিনে বাড়ি ফেরা হলো না কৃষকের 

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

মেহেরপুর: অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় না ফেরার দেশে চলে গেছেন রমজান আলী (৫২) নামে এক কৃষক।  

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী ইছাখালি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক পার্শ্ববর্তী হরিরামপুর গ্রামের আসানুর আলীর ছেলে আসিফ হোসেন (২২)। তার অবস্থাও আশঙ্কাজনক।

রমজান আলী সদর উপজেলার ইছাখালি গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, রমজান আলী স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন।

এসময় হরিরামপুর থেকে আসা মেহেরপুরগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে প্রায় ১০/১২ হাত দূরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতে রমজান আলী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত আসিফকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, খবর পেয়ে মোটরসাইকেল চালক আসিফকে উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই সেটি সরিয়ে ফেলা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews