1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

  • রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিপুণ চাকমা চেগা নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ গণমাধ্যমকে জানান, ঘটনার কথা শুনেছি তবে এখনো নিশ্চিত হতে পারিনি। সকাল থেকে তল্লাশি শুরু করেছি। তবে এখনো পর্যন্ত আমরা তেমন কিছু পাইনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বোধিপুর এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান চলাকালে দাঁড়িয়ে কথা বলছিলেন নিপুণ চাকমাসহ কয়েকজন ইপিডিএফ কর্মী। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের আরেক সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস, এমএন লারমা) দায়ী করেছে ইউপিডিএফ। তবে এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছে জেএসএস (এমএন লারমা)।

ইউপিডিএফ (প্রসীত) দলের বঙ্গলতলী ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা গণমাধ্যমকে বলেন, জেএসএস সদস্যরা বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় ব্রাশফায়ার করে আমাদের একজন কর্মীকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

অপরদিকে জেএসএস এম এন লারমা দলের উপজেলা সভাপতি জ্ঞানজীব চাকমা অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, হত্যাকান্ডের সঙ্গে এমএন লারমা দল কোনোভাবেই জড়িত নয়। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এটা ঘটতে পারে।

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রোববার বাঘাইছড়ি উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews