1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বান্দরবনের তরুন সৈয়দ মাসরুর এর সাফল্য, নির্ভয় মোবাইল অ্যাপ আবিষ্কার

  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

বান্দরবনের তরুন সৈয়দ মাসরুর এর সাফল্য, নির্ভয় মোবাইল অ্যাপ আবিষ্কার 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ‘সৈয়দ মাশরুর’। থাকেন বান্দরবান পার্বত্য জেলায়। কাজ করেছেন ‘ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স বাংলাদেশ’ এর সেন্ট্রাল রিসার্চ সেক্রেটারী হিসেবে।

সমাজ সংস্কার এবং টিনেজারদের নিয়ে লিখেছেন একটি বেস্ট সেলার বই যার নাম ‘নিবিরের নোটবুক’।বর্তমানে ‘নির্ভয় মোবাইল অ্যাপ’ এর ফাউন্ডার এবং উদ্যোক্তা হিসেবে আছেন। এটি এমন একটি মোবাইল অ্যাপ যার মাধ্যমে খুব দ্রুত ধর্ষণ, ইভটিজিং, ছিনতাই, হামলা সহ সকল অফলাইন সমস্যা থেকে নিস্তার পাওয়া যাবে।

অ্যাপটির মুল নাম ‘নির্ভয় The pretector’। কোনো ধরণের ইন্টারনেট বা অ্যাপে স্বতন্ত্র প্রবেশ করা ব্যতিত, ভিকটিম স্মার্টফোনের ভলিউমবাটনে ৫ বার ক্লিক করলেই তাঁর ঠিকানা ম্যাসেজসহ একটি কল ঐ লোকেশনের পাশের থানায় চলে যাবে। পাশাপাশি তাঁর লোকেশনের আশেপাশে থাকা অ্যাপটির ভ্লান্টিয়ারসদের কাছেও বার্তা চলে যাবে। তাছাড়া ভিক্টিমের উক্ত স্মার্টফোনে যদি ফেসবুক লগইন করা থাকে, তাহলে অটোমেটিক একটি বিপদবার্তা তাঁর টাইমলাইনে পোস্ট করা হয়ে যাবে।

এমন ভিন্নধর্মী আ্যাপ বাংলাদেশে একেবারেই প্রথম। ২০২১ সালের আগস্টে হঠাৎ একটি ধর্ষণের মর্মান্তিক নিউজ দেখে মাশরুর অ্যাপটি বানানোর উদ্যোগ নিয়েছিলেন। তখন তিনি সেভ দি চিল্ড্রেন এর ইয়ুথ ডেলিগেট হিসেবে কাজ করতেন। ২১ সালে ইনিশিয়েটিভ নিলেও এসএসসির ব্যস্ততা ও অন্যান্য কারণে অ্যাপ বানানোর কাজ শুরু করতে পারেন নি।

২০২২ সালে তাঁর একজন অ্যাপ ডেভেলপার বন্ধুর সহায়তায় অ্যাপটি বানানোর কাজ কিছুটা আগালেও ওই বছর কাজটি সম্পূর্ণ হয়নি। শেষমেশ ২০২৩ সালের নভেম্বরে তাঁর আরো এক অ্যাপ ডেভেলপার বন্ধুর সাথে মিলে বানিয়ে ফেললেন ‘নিভয়’ অ্যাপটি ।

অ্যাপটি বর্তমানে ডেমু ভার্শনে রয়েছে এবং প্রথমত এটি বান্দরবান জেলায় সচল থাকবে। মাশরুরের স্বপ্ন অ্যাপটি খুব দ্রুতই সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার।

আ্যাপটির আরো ফিচারের মধ্যে রয়েছে- জরুরী রক্ত সরবরাহ, জরুরী এম্বুল্যেন্স সেবা বার্তা, জরুরী ফায়ার সার্ভিস বার্তা সহ আরো অনেক কিছু।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews