1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, সড়ক অবরোধ

  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, সড়ক অবরোধ 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও বৃদ্ধাসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নীমগাছি গ্রামের মো. রুহুল আমীনের স্ত্রী মোসা. খাইরুন নেসা (৬০) ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মো. কাউসার আলীর ছেলে মো. রাফি (৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিন্টু রহমান জানান, ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছি নতুনপাড়া এলাকায় বালুভর্তি একটি ড্রাম ট্রাক পথচারী খাইরুন নেসাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

অপরদিকে, বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা এলাকায় পুলিশ সার্জেন্ট মো. মতিউর রহমান একটি মোটরসাইকেল জোরপূর্বক থামাতে গেলে পেছনে থাকা একটি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে অটো উল্টে যায়।

এ সময় অটোরিক্সায় মায়ের সাথে থাকা শিশু রাফি রাস্তায় ছিটকে পড়লে মুখমন্ডল থেতলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবতলা মোড়ে প্রায় প্রতিদিনই পুলিশের সার্জেন্ট কর্তৃক জোড়পূর্বক মটরসাইকেল ধরা নিয়ে ইতিপূর্বেও বেশ কয়েকটি দূর্ঘটনার ঘটনা ঘটে।

আর এই শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

ঘটনাস্থলে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, তদন্ত শেষে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সার্জেন্টের বিরুদ্ধে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews