1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ আরসার ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

উখিয়ায় বিপুল পরিমাণ অস্ত্রসহ আরসার ৪ সক্রিয় সদস্য গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ আরসার ৪ সক্রিয় সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এ সময় তাদের কাছ থেকে ৫টি ওয়ান শুটারগান, ১টি দেশীয় তৈরি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩টি হাতের তৈরি গ্রেনেড, ৩টি পটাকা, ১টি ওয়াকিটকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি ও ২টি লোহার রড উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। তাঁরা জামতলী ১৫ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা ও আরসার সক্রিয় সদস্য। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ই-৫ ব্লকে এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর,শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর আরও বলেন, এপিবিএন পুলিশের গোয়েন্দা ইউনিট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ জামতলী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা করার জন্য জমায়েত হয়েছেন।

এ তথ্যের ভিত্তিতে এপিবিএনের একাধিক টিম জামতলী ক্যাম্পের ই-ব্লকে অভিযান চালায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আরসার ৪ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এরা রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews