1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

নানা রকমের পিঠা নিয়ে চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বসন্ত বরণ ও পিঠা উৎসবের এক বিরাট আয়োজন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. মোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচিসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পিঠা উৎসব উপলক্ষে বিভিন্ন বিভাগের স্টলগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ হাতে বাড়ি থেকে গ্রাম বাংলার নানা ধরনের পিঠা পুলি তৈরি করে নিয়ে এসেছে।

সুজি, পাকান, পুলি, হাড়ি, চিতই, ডিম, মোয়া, ভাঁপাসহ নানা রকমের পিঠা বিক্রি হচ্ছে স্টলগুলোতে। দর্শনার্থীরা জানিয়েছেন পিঠার আকার ও স্বাদ বেশ ভালো।

বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, নিজ হাতে রাত জেগে পিঠা-পুলি,পায়েস তৈরি করে নিয়ে এসেছি। নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে পিঠা তৈরি করে নিয়ে এসেছি। সবাইকে পিঠা খাওয়াতে পেরে আমরা খুশি। উৎসব ও আয়োজনে কোনো কমতি নেই। শিক্ষকরাও সহযোগিতা করছেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন জানান, প্রতি বছর পিঠা উৎসব আয়োজন করা হয়। এতে থাকে নানা রকমের পিঠা। তবে এবার বসন্তবরণ ও পিঠা উৎসব একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীরা নিজেদের পরিবারের সহযোগিতায় এ পিঠা তৈরি করে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. মোফাজ্জল হোসেন বলেন,

ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আয়োজনে কোনো কমতি আমরা রাখিনি। বাঙালির ঐতিহ্য তুলে ধরতেই এ উদ্যোগ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews