1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন জেল

  • বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন জেল

এস এম রেদ্বোয়ান চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গা জেলায় মাদক মামলায় আমিনুল ইসলাম (৪০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমিনুল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর (মাঝের পাড়া) হক মোহাম্মদের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, তথ্য পেয়ে ২০১৪ সালের ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনার সুলতানপুর বসতিপাড়ার মাথাভাঙ্গা নদীর পাড়ে টিপু ডাক্তারের বাঁশঝাড়ের নিচে অভিযান চালায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। অভিযানে আমিনুল ইসলামকে ২৩৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিলন কুমার মুখার্জী বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেন এবং তিনি নিজেই মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি আমিনুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।

ছয়জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ওই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews