1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জেলাজুড়ে সমালোচনার ঝড় শহীদ মিনারের সিঁড়িতে জুতা পায়ে এসিল্যান্ড, ভাইস চেয়ারম্যান ও সমাজসেবা অফিসার

  • বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

জেলাজুড়ে সমালোচনার ঝড় শহীদ মিনারের সিঁড়িতে জুতা পায়ে এসিল্যান্ড, ভাইস চেয়ারম্যান ও সমাজসেবা অফিসার

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসন গৃহীত কর্মসূচির আলোচনা সভা চলাকালীন সময়ে শহীদ মিনারে বক্তব্য দিতে উঠার সময় বেদীর কাছাকাছি সিঁড়িতে জুতা পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু এবং সঞ্চালকের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলামকে দেখা গেছে। 

এতে শহীদদের চরম অবমাননা করা হয়েছে বলে প্রশ্ন তুলে অনেকেই করেছেন ব্যাপক সমালোচনা। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে তোজাম্মেল হোসেন এ্যাকাডেমির পাশে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা চলাকালিন এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

এ নিয়ে স্থানীয়  বিভিন্ন  মহলে  কানাঘুষা চলছে। শহীদ মিনারের মত পবিত্র জায়গায় জুতা পরে আবার সিঁড়িতে রেখে বক্তব্য ও সঞ্চালনা করার বিষয়টি নিয়ে কথা হয় সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস এবং সমাজসেবা অফিসার নুরুল ইসলাম এর সাথে। তাঁরা  দুজনেই এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এর সাথে কথা বলতে বলেন।  

উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু বলেন, আমি জুতা খুলে শহীদ মিনারে উঠেছি। অসাবধানতা বসত দু একটি সিড়িতে উঠে গেছিলাম। তবে শহীদদের প্রতি আমাদের সম্মান অকৃতিম। এমনটি আর হবে না।

জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ও গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দি বলেন, ‘আমি অসুস্থতার কারণে আজকে উপজেলা প্রশাসনের প্রোগ্রামে অংশ নিতে পারিনি। যদি কেউ শহীদ মিনারে জুতা পায়ে উঠে থাকে তবে, এটা শহীদদের প্রতি অসম্মান দেখিয়েছেন। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা বলেন, এমন অভিযোগ কেউ তাঁর কাছে করেনি।  এটি সত্য নয়। আমি সেই প্রোগ্রামে ছিলাম। আর বেদীতে কাওকে জুতা পায়ে দেখেনি।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। তাঁরা অসতর্কতার সাথে এ কাজটি করেছেন। তাদেঁর বিরুদ্ধে বিভাগীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, জুতা পায়ে শহীদ বেদীতে কিংবা সিঁড়িতে উঠার কোন সুযোগ নেই। বিষয়টি দুঃখজনক, আমরা খতিয়ে দেখছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews