চুয়াডাঙ্গার জেলা কারাগারে মিঠু মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টার দিকে বুকে ব্যথা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মিঠু মিয়া দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার ফখর উদ্দিন বলেন, একটি চুরির মামলায় মিঠু মিয়াকে গ্রেপ্তার করে
আদালতের মাধ্যমে গত শনিবার চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায় দামুড়হুদা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মিঠু মিয়া।
রাত ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় (বুধবার ২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ৩০ মিনিটের সময়) মারা যান তিনি।
তিনি আরও জানান, মিঠু মিয়ার বুকে ব্যথা ছাড়াও কিডনির সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Leave a Reply