যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক একে এম গালিব খাঁন ও জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান। পরে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলম, জেলা আওয়ামী উপ দফতর সম্পাদক মো. মনিরুল ইসলাম,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল,
সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল, যুবলীগ নেতা আরিফ হাসান প্রমুখ।





Leave a Reply