টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ তালুকদার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় অফিস কক্ষে এই কমিটি গঠন করা হয়। তিনি গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভূঞাপুর প্রেসক্লাবের সদস্য।
সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল লতিফ তালুকদারকে সভাপতি, শহিদুল ইসলামকে সহ-সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমানকে সদস্য সচিব, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি, মুকুল খন্দকারকে ইউপি সদস্য প্রতিনিধি,
পায়েল রানাকে পুরুষ অভিভাবক সদস্য, সেলিনা আক্তারকে মহিলা অভিভাবক সদস্য, নার্গিস বেগমকে মহিলা অভিভাবক সদস্য, মোছাঃ তানজিলা সরকারকে জমিদাতা সদস্য, আফিয়া সুলতানাকে বিদ্যোৎশাহী মহিলা সদস্য ও মর্জিনা খাতুনকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচিত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন চকদার। উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, বাজার বণিক সমিতির সদস্য শফিক খান,
আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান নিরব, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ হাসান আলী, সাংবাদিক খায়রুল খন্দকার, কোরবান আলী তালুকদার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Leave a Reply