1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে পুলিশে চাকুরী দেয়ার প্রতারণার দায়ে দু’প্রতারককে গ্রেফতার করেছে ডিবি

  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পুলিশে চাকুরী দেয়ার প্রতারণার দায়ে দু’প্রতারককে গ্রেফতার করেছে ডিবি

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মিথ্যা লোভ দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণার দায়ে দু’প্রতারককে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কিছু অডিও রেকর্ড ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামের সামনে থেকে গোয়েন্দা সংস্থা ডিবির এস আই আসগরের নেতৃত্বে দু’প্রতারককে আটক করা হয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন – শিবগঞ্জ চৌধুরী পাড়া পৌর এলাকার রেজাউল হকের ছেলে মেসবাহুল হক মেসবা (৩০) ও তারাপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে হাসান আলী ওরফে সেলিম রেজা।  

পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ বলেন, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগের কারণে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদনকারী প্রার্থীরা প্রতারিত হবেন না। এখন স্থানীয় প্রতারকদের ধরতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ, জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম নজরদারি চালাচ্ছে।

তিনি আরও বলেন, একটি প্রতারকচক্র কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে অভিনব কায়দায় প্রার্থীদের প্রতারিত করছে। এ কারণে গোপনে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায়  দু’প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কিছু অডিও রেকর্ড ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। এদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews