বোদা থানায় বাদী মোহাম্মদ হকিকুল ইসলাম ও বছির উদ্দিনের লিখিত অভিযোগে প্রেক্ষিতে ২৪ ঘন্টার মধ্যে ৫ টি চুরি যাওয়া গরু উদ্ধার করেছে বোদা থানা পুলিশ।
গত ১৬ জানুয়ারি পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত গরু গুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের ফেরত দেয় পুলিশ।
বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন,গত ১২ জানুয়ারী ও ১৫ জানুয়ারী ৫ টি গরু চুরি হয়েছে মর্মে অভিযোগ পাই।তারপর পুলিশ খুব গুরুত্বের সাথে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে ৫ টি গরু উদ্ধার করে।এখন পর্যন্ত পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।





Leave a Reply