1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে মুকুল নিয়ে সংশয়ে আম ব্যবসায়ী ও আম চাষীরা

  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে মুকুল নিয়ে সংশয়ে আম ব্যবসায়ী ও আম চাষীরা 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

আমের রাজধানী নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবছর আমের মুকুল নিয়ে সংশয়ে পড়েছে আম ব্যবসায়ী ও আম চাষীরা। তাদের আশংকা এবছরে আমের ফলন ভাল হবে না। কারণ প্রতিবছর এ সময়  বাগানে আমের  গাছে মুকুলে মুকুলে ভরপুর থাকে। তখন এবার এখনো গাছে পুরাপুরি  মুকুল আসেনি।

আম ব্যবসায়ী ও আম চাষীরা বলছেন জলবায়ূ পরিবর্তনের কারণে এবার শীতকালে দীর্ঘমেয়াদী শৈত্য প্রবাহ, অতিরিক্ত শীত ও ঠান্ডা হওয়ায় আমের গাছে মুকুল আসছে না। তবে কৃষি সম্প্রসারণ বিভাগ বলছেন, সঠিক নিয়মে ও উপযুক্ত সেচ ও স্প্রেসহ অন্যান্য প্রযুক্তি কাজে লাগাতে পারলে সামনে কিছু দিনের মধ্যে স্বাভাবিকভাবেই মুকুল আসবে। শীত ও ঠান্ডার কোন প্রভাব পড়বে না।

সরজমিনে আম বাগান ঘুরে দেখা গেছে ফেব্রুয়ারি মাসের দুই সপ্তাহ পরেও আম বাগানে শত শত আম গাছে কোন মুকুল নেই। দু-একটি গাছে থাকলে একেবারেই কম। আম চাষী ও আম ব্যবসায়ীরা বাগানে স্প্রে ও সেচ দেয়া নিয়ে ব্যস্ত সময় পার করছে। 

আম চাষী ও আম উদ্যোক্তা শিবগঞ্জ  ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শামীম খান বলেন, জলবায়ূ পরিবর্তনের কারণে এ বছর  দীর্ঘমেয়াদী শীত ও ঠান্ডা হওয়ায় আম বাগানে এখনো মুকুল আসেনি।

তাই খুব চিন্তিত আছি। কারণ গাছে মুকুল না আসায় অনেকটা হতাশ হয়েছি। তার ওপর আবার এবছরে বালাইনাশকের দাম কয়েক বছরের মধ্যে এবার অনেক বেশী হওয়ায় খরচ অনেক বেশী হচ্ছে। তবু কৃষি অফিসারের পরামর্শে গাছে মুকুল আসার আশায় সেচ ও  বালাই নাশক স্প্রে করছি। 

তিনি আরো বলেন, পণ্যের দাম বাড়ার সাথে সাথে  শ্রমিককের দামও বাড়ছে। আম চাষী ও আম ব্যবসায়ী রবিউল আওয়াল বলেন প্রায় ১০ বছরের মধ্যে এবার প্রথম ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে আমের মুকুর পুরাপুরি দেখা দেয়নি। যা আমাদেরকে অনেকটা হতাশ করেছে।

এব্যাপারে  চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পলাশ সরকার বলেন, গত বছর যেহেতু ব্যাপক মুকুল এসেছিল সেহেতু  এবার মুকুল কম আসতে পারে। তিনি আরো বলেন শীত ও ঠান্ডার কিছুটা প্রভাব পড়েছে। তবে জেলার প্রায় সব আম বাগানেই কমবেশী মুকুল আসতে শুরু করেছে। আগামী ১৫ দিনের মধ্যে সবগুলো আম গাছে মুকুল বের হবে। 

অন্যদিকে চাঁপাইনবগঞ্জ জেলা আম গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মুখলেশুর রহমান জানান, আম গাছে মুকুল আসেনি বলে হতাশ হওযার কিছু নেই। এ বছর শীত ও ঠান্ডা বেশী হওয়ায়  মুকুল আসতে কিছুটা দেরী হচ্ছে। তবে আগামী  ১৫ দিনের মধ্যে প্রায় গাছে মুকুল আসার সম্ভবনা রয়েছে।

তিনি আরো বলেন যেহেতু এখনো সময় আসেনি, সেহেতু কৃষি অফিসারদের সাথে পরামর্শ করে সঠিকভাবে সেচ ও বালাই নাশক স্প্রে করতে পারলে স্বাভাবিকভাবেই মুকুল আসবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews