1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১৮ দিন পর নাফ নদীতে মিলল জেলের মরদেহ

  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

১৮ দিন পর নাফ নদীতে মিলল জেলের মরদেহ

কক্সবাজারের উখিয়ায় নাফ নদী থেকে মোস্তাফিজুর রহমান নামে এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উখিয়া পালংখালী নাফ নদীর মোহনা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মোস্তাফিজুর রহমান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড বটতলী এলাকার বাসিন্দা। তার পরিবারের দাবি মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলাকালে গত ১ ফেব্রুয়ারি বিজিপির সদস্যরা নাফ নদী থেকে মোস্তাফিজুরকে আটক করে নিয়ে যায়।

মোস্তাফিজুরের আত্মীয় জয়নাল আবেদীন বলেন, মোস্তাফিজুর নাফ নদীতে মাছ শিকার করে। ১৮ দিন আগে সীমান্তে উত্তেজনা চলাকালে সে নদীতে মাছ শিকারে গেলে মিয়ানমার থেকে আসা একটি নৌকায় করে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

আমরা ১৮ দিন পর্যন্ত তার কোনো কোনো খোঁজখবর পাইনি। রোববার রাতে জেলেরা তার মরদেহ নদীতে ভাসতে দেখে।বিষয়টি নিশ্চিত করে পাংলখালী ইউনিয়ন পরিষদের সদস্য জাফরুল ইসলাম বলেন,

কিছুদিন আগে নাফ নদী থেকে কে বা কারা জেলে মোস্তাফিজুর অপহরণ করে নিয়ে গিয়েছিল। এতদিন তার খোঁজ-খবর মেলেনি। রোববার রাত ১০টার দিকে তাকে নদীতে ভাসতে দেখতে পান জেলেরা। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews