1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

ভূঞাপুরে এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

 টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে খারাপ হওয়ায় স্বর্ণা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর পৌর এলাকার বেতুয়া পলিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী একই এলাকার সোনা মিয়ার মেয়ে ও সে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বর্ণা এ বছর টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তার প্রথম পরীক্ষা বাংলা ছিল। পরীক্ষা দিয়ে আসার পর থেকে সবার কাছে সে বলেছে তার পরীক্ষা ভালো হয়নি। তাই সে পাস করতে পারবে না। এ নিয়ে দুইদিন ধরে চিন্তিত ছিল। 

পরে শনিবার রাতে তার নিজের শোয়ার কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ভোরে তার মা ফজরের নামাজের জন্য ডাকতে গেলে স্বর্ণাকে গলায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews