1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ার ইনানী জেটিঘাটে দুই জাহাজকে জরিমানা

  • শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

উখিয়ার ইনানী জেটিঘাটে দুই জাহাজকে জরিমানা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে অবস্থিত ইনানী জেটিঘাট হয়ে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী দুটি জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এই অভিযান পরিচালনা করেন।

ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে এই জরিমানা করা হয়। এ সময় ‘বার আউলিয়া’ নামের জাহাজকে ১ লাখ টাকা এবং কর্ণফুলী জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান, বার আউলিয়া জাহাজে ধারণক্ষমতার অতিরিক্ত ২৫০ যাত্রী এবং কর্ণফুলী জাহাজে অতিরিক্ত ১০০ যাত্রী ছিল।

একই সঙ্গে বার আউলিয়া জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে পর্যটকদের হয়রানি-নাজেহালের অভিযোগ ছিল। ফলে ওই জাহাজ কর্তৃপক্ষকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

কর্ণফুলী জাহাজের কক্সবাজারের ইনচার্জ ও জাহাজ মালিক সমিতির নেতা হোসাইন ইসলাম বলেন, বার আউলিয়া নামের জাহাজের ধারণক্ষমতা ৮৫০ জন। সেখানে যাত্রী ছিল ১ হাজার ৭০ জন। কর্ণফুলী জাহাজের ধারণক্ষমতা ৭৫০ জন, যেখানে যাত্রী ছিল ৮৫০ জন।

তিনি আরও বলেন, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির কারণে ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ হয়ে সেন্টমার্টিনগামী সব জাহাজ বন্ধ করা হয়েছে। এখন পর্যটন মৌসুম এবং পর্যটকের চাপ রয়েছে। ফলে অতিরিক্ত পর্যটক আসছেন। যে কারণে কিছু অতিরিক্ত টিকিট বিক্রি করে দিয়েছে কাউন্টারগুলো। তবে এখন থেকে এগুলো আর না করতে বলা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews