1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আট গোলের ম্যাচে দুর্দান্ত জয় পেল ব্রাজিল

  • শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

আট গোলের ম্যাচে দুর্দান্ত জয় পেল ব্রাজিল

দুবাইতে অনুষ্ঠিত হয়েছে বিচ সকার ফুটবল বিশ্বকাপের ১২তম আসর। টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে ৬টি মহাদেশের ১৬টি দেশ। আসরের দ্বিতীয় দিনে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে দুর্দান্ত জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দুবাই ডিজাইন ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে ওমানকে ৫-৩ গোলে পরাজিত করেছে ব্রাজিল। বিচ সকার ফুটবলের নিয়মানুসারে ১২ মিনিট করে তিন পিরিয়ডে ৩৬ মিনিটের ম্যাচ হয়ে থাকে।

যেখানে প্রথম পিরিয়ডে ৪-২ গোলে এগিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয় পিরিয়ডে আরও এক গোল শোধ করে ওমান। তৃতীয় পিরিয়ডে ওমানের কফিনে শেষ পেরেক ঠুকেন ব্রাজিলের এডসন হাল্ক। এতে করে ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সর্বোচ্চ শিরোপাধারীরা।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে এডসন হাল্ক দুটি, মাউরিসিনহো, কাটারিনো এবং রদ্রিগো একটি করে গোল করেন। ওমানের হয়ে আব্দুল্লাহ আল সাউতি, আব্দুল রহমান আল ফাজারি ও খালিদ আল ওরাইমি একটি করে গোল করেন।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্তুগালের মুখোমুখি হবে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২০ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে মেক্সিকোর।

এবারের আসরে লাতিন আমেরিকা থেকে সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও কলম্বিয়া। বি গ্রুপে খেলছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন, ইরান ও তাহিত। অন্যদিকে ব্রাজিল খেলছে ডি গ্রুপে। যেখানে তাদের তিন প্রতিপক্ষ ওমান, পর্তুগাল ও মেক্সিকো।

টুর্নামেন্টের নিয়মানুসারে গ্রুপ পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি করে চার গ্রুপ থেকে আটটি দল যোগ্যতা পাবে কোয়ার্টার ফাইনাল খেলার। এরপর সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী ২৫ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews