1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যাপক বহিষ্কার

  • শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যাপক বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে চাকরি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একটি বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিন্ডিকেটের তিন সদস্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম, অধ্যাপক ড. শামীম উদ্দীন খান ও মোহাম্মদ আলী।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিকেল চারটায় এই সভা শুরু হয়ে রাত পৌনে দশটায় শেষ হয়।

সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী বলেন, দু’টি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। আমরা বিকেল ৪টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত দুইটি তদন্ত কমিটির প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি।

এর আগে গত ৩১ জানুয়ারি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহাবুবুল মতিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন ওই বিভাগের এক ছাত্রী।

এরপর অভিযুক্ত শিক্ষককে সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাশাপাশি তার বিরুদ্ধে করা অভিযোগটি পরদিন যৌন নিপীড়ন সেলে পাঠানো হয়। একই দিন তদন্তও শুরু করে পাঁচ সদস্যের যৌন নিপীড়ন সেল। পরে নিপীড়ন সেলের করা সুপারিশ অধিকতর যাচাই করতে আরও একটি কমিটি গঠন করে হয়। সর্বশেষ শুক্রবার বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র আরটিভি অনলাইন নিউজ ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews