1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নওগাঁর গুজিশহর মেলায় অশ্লীল নৃত্য সহ অবৈধ কার্যক্রম দৈনিক উপচার পত্রিকায় প্রকাশের পর মেলা বন্ধ করেছে প্রশাসন

  • শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

নওগাঁর গুজিশহর মেলায় অশ্লীল নৃত্য সহ অবৈধ কার্যক্রম দৈনিক উপচার পত্রিকায় প্রকাশের পর মেলা বন্ধ করেছে প্রশাসন 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

“নওগাঁ নিয়ামতপুরে মেলার আড়ালে চলছে অশ্লীল নৃত্য উচ্চস্বরে বাজছে মাইক ও সাউন্ড বক্স,বিপাকে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা” শিরোনামে রাজশাহীর জণপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক উপচার পত্রিকা ও কয়েকটি নিউজ পোর্টালে প্রকাশের পর,

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর প্রেম গোসাই মেলার নামে যাত্রা ও সার্কাসে অশ্লীল নৃত্য, সহ সকল অবৈধ আসর ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে এসব অবৈধ কর্মকাণ্ড বাদে কয়েকদিন এ মেলায় দোকানীদের ক্ষতির কথা ভেবে দোকান-পাট চালু রাখার অনুমতি দিয়েছে।

কিন্তু পুনরায় এসব অবৈধ কর্মকাণ্ড চালালে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিবে এবং মেলার দোকান-পাট বন্ধ করে দেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজকদের সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর প্রেম গোসাই মেলায় সতর্কতা মূলক অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস।

এদিকে মেলায় নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সতর্কতার মাধ্যমে মেলায় চলমান অবৈধ মেলার নামে সার্কাস ও যাত্রায় নারীদের অশ্লীল নৃত্য বন্ধের কথা শুনে সন্তোষ প্রকাশসহ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। এবং দৈনিক উপচার পত্রিকা সহ প্রকাশিত অনলাইন পোর্টাল ও সংশ্লিষ্ট সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আনোয়ার হোসেন নামে একজন মানবাধিকার কর্মী বলেন, উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় দেরিতে হলেও এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য। এসব কর্মকাণ্ড চললে এলাকার উঠতি বয়সী ছেলেরা কয়দিনেই নষ্ট হয়ে যেত। বিঘ্নিত হতো এসএসসি পরীক্ষা। এসব কর্মকাণ্ড বন্ধ হওয়াতে আমরা খুব খুশি হয়েছি।

সোহরাব হোসেন নামে একজন শিক্ষক বলেন, স্কুলের শিক্ষার্থীদের এসএসসির মত, এত গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে রাত ভোর অশ্লীল নৃত্য আর সাউন্ড বক্স ও মাইকের উচ্চ শব্দে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছিলো না। এই অভিযানের ফলে সাউন্ড বক্স ও মাইক বন্ধ হয়েছে। এখন শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে।

লিটন নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, এই অভিযানে আমরা খুশি হয়েছি। এসএসসি পরীক্ষার সময় মেলার নামে অশ্লীল নৃত্য দেখে, এসবে এলাকার ছোট ছোট ছেলেরা আশক্ত হয়ে যাচ্ছিলো।

এলাকায় অপরাধ বাড়ছিলো। অর্থনৈতিক এবং চারিত্রিক দিক দিয়ে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। মেলার যাত্রা, সার্কাস বন্ধের ফলে এসবের হাত থেকে এখন এলাকার মানুষ রক্ষা পেল। তবে প্রশাসনের কাছে অনুরোধ রইলো কদিন বাদে মেলার আয়োজকরা আবার এসব অবৈধ কর্মকাণ্ড যাতে চালু করতে না পারে সেদিকে যেন তারা লক্ষ্য রাখেন।

এ ব্যাপারে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস মুঠোফোনে জানান, মেলার অনুমতি নিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিলো।

এসএসসি পরীক্ষার কারনে, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে মেলায় সতর্কতা মূলক অভিযান চালানো হয়েছে। অভিযানে সার্কাস, যাত্রার নামে অশ্লীল নৃত্য সহ সকল অবৈধ আসর ভেঙে দেওয়া হয়েছে। তবে ঐতিহ্যবাহী এ মেলার দোকান-পাট চলবে। কিন্তু পুনরায় অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হলেই পুরো মেলা বন্ধ করে দেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews