1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চক্ষু ক্যাম্পের নামে প্রতারণা, ভুয়া চিকিৎসককে জরিমানা

  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

চক্ষু ক্যাম্পের নামে প্রতারণা, ভুয়া চিকিৎসককে জরিমানা

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গায় চক্ষু ক্যাম্পের নামে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মনজুরুল ইসলাম (২৫) নামের এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর প্রাথমিক বিদ্যালয়ে তাকে এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস।

দণ্ডপ্রাপ্ত মনজুরুল ইসলাম মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া বি.এম আই কেয়ারের চক্ষু চিকিৎসক হিসেবে চিকিৎসা দিতেন। 

ভ্রাম্যমাণ আদালত গোপন সূত্রে জানা যায়, কুষ্টিয়ার বি.এম আই কেয়ার নামে একটি প্রতিষ্ঠান এরশাদপুরে চক্ষু ক্যাম্প পরিচালনা করছে, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালান ইউএনও স্নিগ্ধা দাস।

 এসময় দেখা যায় যিনি চিকিৎসা সেবা দিচ্ছেন, তিনি আসলে চিকিৎসক না। তিনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মাত্র। 

এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন অনুযায়ী ভুয়া চিকিৎসক মনজুরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এ বিষয়ে স্নিগ্ধা দাস সমাজের চিত্র নউজকে বলেন, চিকিৎসক না হয়েও তিনি চোখের মতো স্পর্শকাতর বিষয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। এটা মানুষের সঙ্গে প্রতারণা। তাই মনজুরুল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews