মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম প্রতিনিধি :
মানুষের জীবন যুদ্ধ কখন থেমে যায় কেউ জানে না। যে কোন সময় থেমে যেতে পারে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। তবে এতে সৃষ্টিকর্তা ব্যতিত কারো হাত নাই। এমনই এক আয়-রোজগার করা ব্যক্তি সি এন জি চালক শহিদুল ইসলাম জঠিল রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে উন্নত চিকিৎসার জন দেশ প্রবাসিদের কাছে চাইলেন সাহায্য ।
তার ইচ্ছে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার। কিন্তু বাধা হয়ে দাড়াল দারিদ্রতা ও অর্থাভাব।তার পিতার বাড়ী ছিল মুলতঃ কলাউজানে। কিন্তু বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে গৌড়স্থান এলাকার নয়া পাড়া্য় থাকনে । লোহাগাড়া বটতলী হতে এম চর হাট সড়কে সে সি এন জি গাড়ী চালাতেন তিনি।
তার ছোট ছোট শিশু সন্তান রয়েছে। শহিদুল ইসলামের যে পরিমান অর্থ-কড়ি ছিল তা তার চিকিৎসায় খরচ করে হয়ে শেষ হয়ে গেছে। ফলে একেবারে নিঃস্ব ও অসহায় হয়ে তার চিকিৎসা সেবা অনিশ্চিতের পথে। তাই বাধ্য হয়ে শহিদুল ইসলামের স্ত্রী দেশবাসী সহ সকলের কাছে সাহায্যের আবেদন করেন।
তার স্ত্রী আকুতি করে বলেন, দেশের বিত্তবান সহ সব শ্রেণীর মানুষ আমার স্বামীর চিকিৎসার জন্য যে পরিমান সম্ভব অর্থকড়ি দিয়ে সাহায্যে করলে হইতো আমার স্বামীর মূল্যবান জীবন বেচে যেতে পারে। আমার সন্তানরা আবারো বাবা বলে ডাকতে পারবে, তাই আমি দেশবাসী সহ সকলের কাছে সাহায্যের আবেদন করি।
আমার স্বামী সুস্থ থাকাকালে সি এন জি গাড়ী চালিয়ে আয়-রোজগার করত, আমাদের সংসার খুবই ভাল চলছিল। আজ আমরা অসহায় ও নিঃস্ব, আমারা সকলের সাহায়্যে কামনা করি। শহিদুল ইসলামের স্ত্রীর মোবাইল নাম্বার -০১৮৯২-২৯০৮৪৯।

Leave a Reply