প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকানো আয়োজন ৪৩ বছরে স্বাধীনতার স্বপক্ষে ও সাংবাদিকদের কল্যাণে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে প্রিয় সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া’ উপজেলা কমিটি।
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা ৪৩তম প্রতিষ্ঠা দিবসে কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে জমকালো আয়োজনে লোহাগাড়া’ সিটি হাসপাতাল লিমিটেডের হল রুমে অনুষ্ঠিত হয়।
সংস্থার ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষীকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নুরুল ইসলামকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি তুষার কান্তি বড়ুয়া।
সোমবার ১২ ফেব্রুয়ারি, রাত ৯ টায় শুরু হওয়া অনুষ্ঠানে সংস্থার মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিডিও কনফারেন্সে লোহাগাড়া সিটি হাসপাতাল লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক, উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার আলম কম্পানি।
জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা কমিটির সংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন খান বলেন। ১৯৮২ সালে হাটি হাটি পা পা করে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল সেই সংগঠনটি আজ তার বয়স ৪৩ বছরে পা রাখছে।
সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে সংস্থা এবং তা যথাযথভাবে বাস্তবায়নও করছে। সংস্থা এখন সরকারী নিবন্ধনকৃত।এভাবেই সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রমে সংগঠনকে আন্তর্জাতিক ভাবে পরিচিত করা সম্ভব হয়েছে।
আজ সংগঠনের সদস্য সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে এবং ৬৪ টি জেলা ও ৩০০ এর ওদিক উপজেলায় রয়েছে শাখা কমিটি। এছাড়াও দেশের বাইরে সৌদি আরব, আমেরিকা, জার্মান, যর্ডান, লন্ডন, বাহরাইন ও কাতার সহ বেশ কয়েকটি দেশে রয়েছে শাখা কমিটি। আশা করছি সংগঠন আগামী দিনগুলোতে তার নিজস্ব চেতনায় এগিয়ে যাবে।
এ সময় সস্তার সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী শাহীন বলেন দেশের সাংবাদিকতার ইতিহাস অনুযায়ী জাতীয় সাংবাদিক সংস্থা স্বাধীন বাংলাদেশের জাতীয় ভিত্তিক প্রথম সাংবাদিক সংগঠনই শুধু নয়, দেশের বৃহত্তম অবাধ ও বৈষম্যহীন জাতীয়ভিত্তিক একমাত্র সাংবাদিক সংগঠন যা সাংবাকিদের কল্যাণেই নিবেদিত।আপনিও আমাদের সহযোগী হোন। আসুন আমরা একসাথে কাজ করি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা সাতকানিয়া কমিটির সভাপতি কলিমুল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, উপস্থিত ছিলেন সংবাদিক ওসমান গনি, সাংবাদিক রঞ্জন বড়ুয়া, ইসমাইল, মাহমুদুল হক চৌধুরী, আরিফ, জাহাঙ্গীর আলম, হাজী সেলিম, জিয়াবুল হোসেন সহ অন্যরা।

Leave a Reply